সিংহবাহিনী - প্রথম পর্ব (সিংহবাহিনী, #1)

  1. home
  2. Books
  3. সিংহবাহিনী - প্রথম পর্ব (সিংহবাহিনী, #1)

সিংহবাহিনী - প্রথম পর্ব (সিংহবাহিনী, #1)

4.75 4 0
Share:

কলকাতার প্রায় প্রতিটি বাড়ির পিছনে আছে দীর্ঘ ইতিহাস...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

কলকাতার প্রায় প্রতিটি বাড়ির পিছনে আছে দীর্ঘ ইতিহাস এবং সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আছেন একজন অধিষ্ঠিত দেবতা বা দেবী। তাঁদের ঘিরেই গড়ে উঠেছে এক-একটি এইরকম বনেদী বাড়ির ইতিকথা। কিন্তু সেই ইতিকথার সবটুকুই শুধু দেব-দেবীর কথা বা পাঁচালী মাত্র নয়। সেই ইতিকথায় আছে মানুষের গৌরবোজ্জ্বল কীর্তিগাথা যা সেই বাড়ির মানুষদের গর্ব ও অহঙ্কারের মূলধন, আর আছে বনেদী-পরিবারের পাপপুণ্যের নানা ঘটনা, আছে প্রেম-আশাভঙ্গ আনন্দ-বেদনার অকথিত কাহিনী, অট্টালিকার ইট-কাঠ দেউড়ি-খিলানে জমে আছে পরিবারের কত না নরনারীর দুঃখ-জমাট দীর্ঘশ্বাস। এই রকম একটি অট্টালিকার পটভূমিতে রচিত বর্তমান উপন্যাস, সেই পরিবারের অধিষ্ঠাত্ৰী দেবীই হলেন ‘সিংহবাহিনী'।

এই উপন্যাসে যেমন আছে দেবীর প্রতিষ্ঠিতা হওয়ার কাহিনী, তেমনিই আছে মানুষের উত্থান ও পতনের কাহিনী, আছে মানুষের চিরন্তন লোভ লালসা ব্যথা-বেদনা, আকাঙ্ক্ষা-হতাশার কাহিনী, আছে সর্ব তুচ্ছতাকে অতিক্রম করে মানবতায় উত্তরণের জন্য নারীর জীবনজয়ী সংগ্রামের কথা।

  • Format:Hardcover
  • Pages:384 pages
  • Publication:2001
  • Publisher:
  • Edition:
  • Language:
  • ISBN10:8172937040
  • ISBN13:9788172937041
  • kindle Asin:8172937040

About Author

Samaresh Majumdar

Samaresh Majumdar

3.84 26675 1934
View All Books