দেবর্ষি সারগী বাংলা কথাসাহিত্যে গোড়া থেকেই স্বতন্ত্র কণ্ঠস্বর। ভাবনা, ভাষা, শিল্পচেতনায় সতত ব্যতিক্রমী। লেখায় চেনাজানা বাস্তবতার সঙ্গে স্বতস্ফূর্তভাবে মিশে যায় অচেনা, অবচেতন, স্বপ্নলোক ও কল্পভূমি। এভাবেই গড়ে ওঠে তাঁর নিজস্ব ভুবন। এই ভুবনে বাস করে সাধারণ মানুষ যেমন, তেমনি ঈশ্বর ও শয়তানও। যাতে জগৎ ও অস্তিত্ব সম্পর্কে আমরা সার্বিক সত্য লাভ করতে পারি।
গোড়ায় সাংবাদিক ছিলেন। পরে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ৷ এখন পর্যন্ত অনেক গল্প-উপন্যাস প্রকাশিত ৷ পেয়েছেন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে সাহিত্য-পুরস্কার।



