চঞ্চলকুমার ঘোষ-এর জন্ম কলকাতায়। ছেলেবেলা কেটেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। কৈশোর থেকেই তাঁর সাহিত্যের প্রতি অনুরাগ। সাহিত্য জীবনের প্রতি পদক্ষেপেই সাহায্য পান পরিবারের সকলের কাছে, অসংখ্য চেনা অচেনা মানুষের কাছে। প্রথম বই, ভারতের উপকথা। প্রথম মৌলিক উপন্যাস, জগন্নাথ তোমাকে প্রণাম। এই উপন্যাসের জন্যে পান আনন্দবাজার ন্যাশানাল ইনসিয়োরেন্স শারদ অর্ঘ্য সম্মান। ২০১০ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার তরফে পান সমকালীন শ্রেষ্ঠ প্রতিশ্রুতিমান সাহিত্যিক সম্মান। তাঁর ছোটগল্প ভারতের নানা ভাষায় অনূদিত হয়েছে। প্রকাশিত উপন্যাস, প্রবাহ, অরণ্য, তমসো মা, চিড়িয়াখানা। ছোটদের জন্যে লেখা, তুই কিছু পারিস না, গঙ্গা যমুনার দেশে। বর্তমানে তিনি গঙ্গাকে অবলম্বন করে সুবৃহত্ এক রচনার কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছেন। প্রিয় লেখক শরদিন্দু ও বিভূতিভূষণ। প্রিয় স্থান গঙ্গার তীর আর গ্রন্থাগার। শখ মনের মানুষ খুঁজে ফেরা।






